ইয়া রাহমানুর রাহিম,
ইয়া গফ্ফার, ইয়া তাওয়াব…আমি ফিরে এসেছি, হে প্রভু!
ফিরে এসেছি ভাঙা হৃদয়, ভেজা চোখ, আর পাপময় জীবন নিয়ে।
আমি ক্লান্ত দুনিয়ার প্রতারণায়,
তোমার ছায়ায় একটু শান্তি খুঁজতে এসেছি।
আমি সেই অপরাধী, যে বারবার ভুল করে,
তবুও তোমার দরজায় ফিরে আসি
তুমি তো কুরআনে বলেছ:
"قُلْ يَا عِبَادِيَ ٱلَّذِينَ أَسْرَفُوا عَلَىٰٓ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا۟ مِن رَّحْمَةِ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ يَغْفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًا ۚ"
"বল, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছে! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ ক্ষমা করেন।"
(সূরা আয-যুমার, ৩৯:৫৩)
হে আল্লাহ,
তুমি আমাকে ক্ষমা কর।
তুমিআমাকে বদলে দেও—
যেমন অন্ধকার রাতের পর ভোর আসে,
তেমনি আমার জীবনেও তোমার নূরের আলো আসুক।
"اللهم اجعلني من التوابين، واجعلني من المتطهرين"
"হে আল্লাহ! আমাকে তাওবা কারীদের অন্তর্ভুক্ত করো,
এবং আমাকে পবিত্রদের মধ্যে রাখো।"
হে দয়ালু রব,
যে কষ্টগুলো আমি কাউকে বলতে পারি না,
সে কষ্টগুলো তুই জানিস।
তুমি দয়া কর,
তুমি এই হৃদয়ের কান্না কবুল কর।
আমার জীবনের সব জট খুলে দেও,
আমার পাপ মোচন কর,
আমার চোখে শান্তির ঘুম ফিরিয়ে দে,
আমার অন্তরে ঈমানের আলো জ্বালিয়ে দেও।
ইয়া রাব্ব,
আমার মা-বাবাকে হিফাজত করো,
আমার পরিবারে বরকত দাও,
আমার রিজিক হালাল করো,
আমার মৃত্যু ঈমানের সঙ্গে দাও।
আমিন, ছুম্মা আমিন, ইয়া আল্লাহ।